ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার শাহেদ মতিউর রহমানের পিতা শাহেদ আলী পালোয়ান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে আশুলিয়ার নিজ বাসভবনে শাহেদ আলী পালোয়ান ইন্তেকাল করেন বলে জানান তার পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ ছেলে ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেল ৪টায় নামাজে জানাজা শেষে মরহুম শাহেদ আলী পালোয়ানকে আশুলিয়ায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং ডিআরইউ'র সদস্যরা এক বিবৃতিতে সাংবাদিক শাহেদ মতিউরের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
সাংবাদিক শাহেদ মতিউর রহমানের টেলিফোন নম্বর-০১৭১২২৭৫৭০৭
একে,





