বিচার ব্যবস্থা নিয়ে বিরূপ কলাম লেখায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তাকে হাইকোর্টে তলব করা হয়েছে। আগামী ৬ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখা দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
একইসঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
শুক্র ও শনিবার হাইকোর্টে জামিনের ব্যাপারে বিরূপ মন্তব্য করে কলাম লেখেন মিজানুর রহমান। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দৈনিক প্রথম আলোর মতামত পাতায় ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ এবং ১ মার্চ ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শিরোনামে পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের কলাম প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন।
[b]ঢাকা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]