দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রাক্তন সম্পাদক বেনজির আহমেদ আর নেই।
মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
প্রয়াত বেনজির আহমেদের বোন নাজমুন নাহার জানান, গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ বেনজির হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। ভোর সোয়া ৪টার দিকে হার্ট অ্যাটাকে বেনজিরের মৃত্যু হয়।
প্রয়াত এই সাংবাদিকের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তার মরদেহ বারডেম হাসপাতালে নেয়া হয়েছে।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)//এনএস
[/b]