দৈনিক দিনকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার মোস্তাফিজুর রহমান বিপ্লব’র সোয়া ২ বছরের ছেলে আবিদুর রহমান খান মেনিন জাইটিস রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি - রাজিউন)।
জানা যায়, বুধবার ভোরে রাজধানীর মহাখালীস্থ আয়েশা মেমোরিয়াল হাসপাতালে মেনিন জাইটিস রোগে আক্রান্ত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার নিজ গ্রামে নামাজের জানাযা শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ সকল কর্মকর্তা ও সদস্যগণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লবের ছেলে আবিদুর রহমান খান’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একে,





