সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনে পাস হওয়া সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এছাড়া আরও ২টি বিলে সম্মতি দেন তিনি।
সমাজের অস্বচ্ছল, দরিদ্র সাংবাদিক পরিবারের সহায়তা প্রদানে বাজেট অধিবেশনে পাস হয় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল ২০১৪। এখন থেকে এই ট্রাস্ট থেকে অস্বচ্ছল সাংবাদিকদের সরকারি সহায়তা দেয়া হবে।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মঙ্গলবার যে ৩টি বিলে স্বাক্ষর করেন। সেগুলো হলো- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪, পল্লী সঞ্চয় ব্যাংক বিল, ২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিল-২০১৪।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





