বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার রাত ১২টার দিকে হঠাৎ তার বুকে ব্যাথা শুরু হলে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীর ছেলে আফফান সকাল ১১টায় টাইমনিউজবিডিকে জানান, স্ট্রোক করার পর রাত ১টার দিকে তার বাবাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার অবস্থার তেমন কোন উন্নতি হয়নি।
এআর





