পর্যটন বিষয়ক রিপোটিং এর জন্য ১০ সাংবাদিককে ফেলোশীপ প্রদান করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন আ্যন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ফেলোশীপ প্রাপ্তদের ৬০ হাজার টাকার চেক ও সার্টিফিকেট তুলে দেন।
ফেলোশীপ প্রাপ্তরা হলেন শফিউল্লাহ সুমন (বাংলাদেশ টেলিভিশন), মশিউর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), গাজী তৌহিদ আহমেদ (ডেইলি স্টার), কামরুন নাহার ( ফিনানসিয়াল এক্সপ্রেস), আজাদ সোলাইমান (জনকন্ঠ), জিয়াউল হক সবুজ (বাংলাভিশন), ইশতিয়াক হুসাইন (বাংলানিউজ২৪.কম), সন্জীব রায় (সময় টিভি), আশিক হোসেইন (বিডিনিউজ২৪.কম) ও মন্জুরুল ইসলাম (বণিক বার্তা)।
এটিজেএফবি’র আহবায়ক সাংবাদিক নাদিরা কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ জামান খান কবির, মনিটরের সম্পাদক গাজী ওয়াহি দুজ্জামান ও তানজিম আনোয়ার।
ঢাকা, একে, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





