ফেনী সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন মরহুম আবুল খায়েরের সহধর্মিনী এবং দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মোঃ নূরুল আমীনের শ্বাশুড়ি সালেহা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক শোকবাণীতে এ তথ্য জানান।
'শোকবাণীতে তিনি মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন॥'
উল্লেখ্য যে, সালেহা বেগম গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। তিনি ৫ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন।
এমকে





