দিগন্ত টেলিভিশনের অনলাইন এডিটর আবুল হাশেমের পিতার মৃত্যুতে দিগন্ত পরিবার গভীরভাবে শোকাহত।

বৃহস্পতিবার এক শোক বার্তায় দিগন্ত টেলিভিশন এই শোক জানায়।

শোক বার্তায় মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে পরিবারের সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানানো হয়।

বুধবার দিবাগত রাত ২.৩০ মিনিটে আবুল হাশেমের পিতা শমসের আলী (৫৯ ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে  অসুস্থ্যতায় ভূগছিলেন।  পাঁচ ছেলে ও দুই মেয়ের জনক শমসের আলী পাবনা জেলার সাথিয়া উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ।  

বৃস্পতিবার সকাল ১১টায়  নিজ গ্রাম তেতুলিয়া ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জেআই