সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্ট’র সাবেক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম গুরুত্বর অসুস্থ। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের আইসিইউ'তে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবুল আলমের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
মাহবুবুল  আলম ৫ ফেব্রুয়ারি ১৯৩৬ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সাল থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন। আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।[b]
ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]