দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরো চীফ বিশিষ্ট সাংবাদিক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা আলহাজ হেলাল হুমায়ুন ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহে——-রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০)বছর ।
৩০ অক্টোবর সন্ধ্যা সাতটার সময় চট্টগ্রামের বেসরকারী ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। হেলাল হুমায়ুন দীর্ঘদিন সাংবাদিকতার পাশপাশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সামাধানে অগ্রণী ভূমিকা পালন করে সাংবাদিক নেতা হিসেবেও খ্যাতিলাভ করেন।
এদিকে তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার দীর্ঘ দিনের সহকর্মী, বন্দুবান্ধব ও আত্মীয় স্বজনরা ন্যাশনাল হসপিটালে ভীড় জমান।
সেখানে উপস্থিত সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সাংবাদিক হেলাল হুমায়ুন দীর্ঘদন লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে ৩১ অক্টোবর সোমবার সকাল দশটায় নগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে, ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব ও বাদে আসর তার নিজ গ্রাম চরতীতে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সামশুল হক হায়দরী, সাধারণ সম্পাদক শাহনওয়াজসহ সাংবাদিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
মাসুম/জারিফ





