সাংবাদিক ও লেখক শেখ মাহমুদ এ রিয়াত এর লেখা ভ্রমণ বিষয়ক প্রথম বই ‘এক ঋতুর দেশে’ এর মোড়ক অমর একুশে গ্রন্থমেলায় উন্মোচিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটির মোড়ক উন্মোচন করেন কবি আসাদ চৌধুরী, কবি দিলদার হোসেন, লেখক ও কলামিস্ট কবি মহিউদ্দীন খান মোহন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক গাজী জহিরুল ইসলাম, সাংবাদিক মোরসালিন নোমানী, বইটির লেখক শেখ মাহমুদ এ রিয়াত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি ও সাংবাদিক মোশাররফ হোসেন ইউসুফ।
.jpg)
বইটি প্রকাশ করেছে ‘ফেয়ার পাবলিশিং হাউস’। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে (স্টল নং ১৬০) পাওয়া যাচ্ছে। বইটির মূল্য দুই শত টাকা।
বইটি নিয়ে লেখক মাহমুদ রিয়াত খুবই আশাবাদী। তিনি মনে করেন, তরুণ প্রজন্মের জন্য সাহিত্যচর্চা খুবই গুরুত্বপূর্ণ এবং নান্দনিক।
‘এক ঋতুর দেশে’ মূলত বাস্তব গল্প নিয়ে লেখা একটি ব্যতিক্রমধর্মী ভ্রমন কাহিনী। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইভ স্টোরি পাঠক উপভোগ করতে পারবেন বলে তার আশা।
.jpg)
প্রসঙ্গত: লেখক মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইউনিভার্সিটি অব মালয়ে ‘জার্নালিজম এ্যান্ড ডেভেলপমেন্ট’ বিষয়ে ফেলোশিপ করা কালীন সময়ের সব প্রেক্ষাপট নিয়েই রচিত এই বই।
বইতে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ভ্রমনের পাশাপাশি সেদেশের রাজনীতি, অর্থনীতি, পর্যটন শিল্প, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থানসহ সাংবাদিকতার অনেক বিষয় রয়েছে।
বইয়ে লেখকের স্মৃতিময় অনেক রোমান্টিকতার বিষয়ও পাঠকের ভিন্নধর্মী খোরাক জোগাবে। প্রত্যেকটি বিষয়ে নতুন নতুন ও চমকপ্রদ সব তথ্য পাঠকদের জ্ঞানের ভান্ডারকে আরো বিকশিত করবে। বইয়ের শুরুটা একভাবে হলেও শেষটা একদম অন্যরমক, যা ভ্রমন বিষয়ক বইয়ে বিরল। এটা ব্যতিক্রম এক আানন্দ দেবে পাঠকদের। বইটি সম্পর্কে আরো জানা যাবে :https://www.facebook.com/ekriturdeshe।
এসএইচ





