ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনিবাহী পরিষদ নির্বাচন- ২০১৬ শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত সমিতির সদস্যরা তাদের ভোটাধীকার প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে মোস্তফা যুবাইর আলম (বাসস) এবং সাধারণ সম্পদাক পদে শাহজাহান নবীন (ঢাকা টাইমস২৪.কম) নির্বাচিত হয়েছেন।

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন। ভোট গণোনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও সম্পাদক কর্তৃক মনোনীত অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি ইলিয়াছ মেহেদী , যুগ্ম-সম্পাদক রাশেদুন্নবী রানা (শীর্ষ নিউজ),কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক (ইনকিলাব),দপ্তর সম্পাদক মাহমুদ হাসান যুবাইর রনি(নিউ নেশন) ,প্রচার সম্পাদক তবিবুর রহমান আকাশ(সংগ্রাম)। নির্বাহী সদস্যরা হলেন জুয়েল হোসেন তনু, , ইমরান শুভ্র, হুমায়ুন কবীর জীবন এবং সাইফুল্লাহ হিমেল।

নতুন কমিটিকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ফুলেল তোড়া দিয়ে অভিনন্দন জানান। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম, জিয়া পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম। এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র শিবির এবং ছাত্রদল।

এমএম