না ফেরার দেশে চলে গেলেন দৈনিক ‘আমার দেশ’র সাবেক সিনিয়র ক্রাইম রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ট সাংবাদিক শামসুস সালেহীন (৪৫)।

মঙ্গলবার ভোর ৩টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার নিজ বাসায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি..... রাজিউন)।

বাদ জোহর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মরহুমের জানাজা ও শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।

২০১১ সাল থেকে সার্ভিক্যাল মাইলোপ্যাথি রোগে আক্রান্ত ছিলেন তিনি। এজন্য ঠিকমতো চলাফেরা করতে পারতেন না।

এআর