বিশিষ্ট সাংবাদিক সন্তোষ মন্ডল আর নেই। সোমবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক দর্পণ কবীর তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ খবর দিয়েছেন। তিনি জানান, সন্তোষ মন্ডলের মরদেহ এখন ব্রুকলিনের একটি হাসপাতালে রয়েছে।

উল্লেখ্য, সাংবাদিক সন্তোষ মন্ডল একসময়ে স্বনামধন্য ক্রাইম রিপোর্টার হিসেবে পরিচিত ছিলেন। তিনি সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার হিসেবে চ্যানেল আই-এ ছিলেন।

এছাড়াও তিনি দৈনিক সংবাদ, ডেইলি সান, নিউ এজসহ দেশের স্বনামধন্য বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনে কাজ করেছেন।

এসএম