ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং আনাডলু নিউজ এজেন্সি তুরস্ক’র বাংলাদেশ প্রতিনিধি ফেরদৌস আহমদ ভূইয়ার মাতা জোবায়দা খাতুন আজ মঙ্গলবার সকালে কুমিল্লার মুরাদনগরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন)।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি  ৪ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল বুধবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে জানান তার পরিবারের সদস্যরা।

সাংবাদিক ফেরদৌস আহমদ ভূইয়ার মাতা জোবায়দা খাতুনের মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা এবং সদস্য এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

সাংবাদিক ফেরদৌস আহমদ ভূইয়ার টেলিফোন নম্বর-০১৯৩৩৩১৯৮৬৮

একে, জেএ