সংবাদিকদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কালের কণ্ঠ প্রতিনিধি রোকন রাকিব, রাজশাহী নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম এবং সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
সবুজবাংলাদেশ২৪ডটকম, ক্যাম্পাস টাইমস, ক্যাম্পাসলাইভ২৪ডটকম, সময়ের কণ্ঠস্বর, ওয়ান নিউজ বিডি, ব্রেকিং নিউজ, বিডি২৪ লাইভ এর প্রতিনিধিগণ এক যৌথ বিবৃতিতে বলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখ জনক। তারা অবিলম্বে উক্ত ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।
গত বুধবার নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ না দেওয়ায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী উপাচার্য মহোদয়ের দপ্তরে ঢুকে উপাচার্যকে টেবিল চাপড়িয়ে হুমকি দেন।
এর পরের দিন একই দাবিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে অনুমতি ছাড়াই উপাচার্য দপ্তরে ঢুকে ভিসিসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করেন।
উল্লেখ্য, এই সংবাদ প্রকাশের জন্য দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা রোকন রাকিব, রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম এবং কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক মানহানি মামলা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এমকে





