জয় পেল সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, সমকাল ও আজকের পত্রিকা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত পেপসি-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনে বুধবার জয় পেয়েছে সকালের খবর, আরটিভি, বাংলাভিশন, মানবকন্ঠ, সমকাল ও আজকের পত্রিকা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সকালের খবর ২ উইকেটে এনটিভিকে পরাজিত করে, দ্বিতীয় ম্যাচে আরটিভি ৫ উইকেটে জনকন্ঠকে হারায়, তৃতীয় ম্যাচে বাংলাভিশনের কাছে ৬১ রানে হেরেছে ডেইলি স্টার, চতুর্থ ম্যাচে নয়াদিগন্তকে ৩ উইকেটে হারিয়েছে মানবকন্ঠ, পঞ্চম ম্যাচে সমকাল ৬৫ রানে কালবেলাকে পরাজিত করে এবং দিনের শেষ ম্যাচে যায়যায়দিনকে ৩ উইকেটে হারিয়েছে আজকের পত্রিকা।
ম্যাচ শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার, ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া।
বৃহস্পতিবার খেলা
সকাল ৯:০০ ইনকিলাব বনাম সকালের খবর এবং আরটিভি বনাম আলোকিত বাংলাদেশ
সকাল ১০:০০ চ্যানেল ২৪ বনাম অবজারভার এবং গাজী টিভি বনাম বাংলাভিশন
সকাল ১১:০০ মাছরাঙ্গা টিভি বনাম আজকের পত্রিকা এবং চ্যানেল আই বনাম মানবকন্ঠ
দুপুর ১২:০০ যমুনা টিভি বনাম বাংলা মেইল এবং ইত্তেফাক বনাম সমকাল
এমএ





