ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল কাফির বাবা মাস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার রাত ১১ টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আছর মরহুমের বাগেরহাটের স্মরণখোলা থানার রাজৈর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে মাস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।

ইআর