দৈনিক নয়াদিগন্তের পাবনা জেলা প্রতিনিধি কৃতি সাংবাদিক মুহাম্মাদ আব্দুল মজিদ দুদুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।
রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ শোকবাণী প্রকাশ করেন তিনি।
শোকবাণীতে তিনি বলেন, জনাব মুহাম্মাদ আব্দুল মজিদ দুদুর ইন্তেকালে আমরা একজন সুপরিচিত, দক্ষ ও সাহসী সংবাদিককে হারালাম। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের বিরাট খেদমত করে গিয়েছেন। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।
তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
এমকে





