দৈনিক ইনকিলাবের সাবেক সাব-এডিটর ও সিনিয়র সাংবাদিক মিনহাজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বাণীতে জামায়াতের পক্ষে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান এই শোক প্রকাশ করেন।
শোকবাণীতে জামায়াতের এই আমীর বলেন, মিনহাজুর রহমানের মৃত্যুতে আমরা একজন প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান সাংবাদিককে হারালাম।
শোকবাণীতে তিনি এই প্রতিভাবান সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
এছাড়াও তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমআইএস





