প্রবীণ সাংবাদিক ডিইউজের সিনিয়র সদস্য খন্দকার আলী আশরাফের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ শোক বার্তা পাঠিয়েছেন।
২৭ জানুয়ারি দুপুরে প্রবীণ সাংবাদিক ও ডিইউজের সিনিয়র সদস্য খন্দকার আলী আশরাফ (৭৯) বার্ধক্যজনিত কারণে উত্তরার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এদিকে বুধবার বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজএবং ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান মরহুম খন্দকার আলী আশরাফের গভীর শোক প্রকাশ করেন।

সাংবাদিক নেতারা শোক বাণীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের শোকগ্রস্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একে