টেলিভিশন সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় পুরস্কৃত করা হয়েছে মিশরের কারাগারে ৪০০ দিনেরও বেশি সময় বন্দী থাকা আল জাজিরার তিন সাংবাদিক। ব্রিটেনের রয়েল টেলিভিশন সোসাইটির পক্ষ থেকে তাদের এ সম্মাননা দেওয়া হয়। খবর আল জাজিরার।

কমিটির বিচারকদের দেওয়া রায়ে বুধবার পিটার গ্রেস্ট, বাহের মোহাম্মদ ও মোহাম্মদ ফাহমিকে পুরস্কৃত করা হয়। এই তিনজনের মধ্যে পিটার বর্তমানে কারাগারের বাইরে রয়েছেন। বাকি দুইজন জামিন পেলেও এখনো ছাড়া পাননি।

পুরস্কার প্রদানের সময় রয়েল টেলিভিশনের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের ‘তিন ভাই’বলে সম্বোধন করা হয়। এর আগে পিটার গ্রেস্ট তাদের ওই নামে অভিহিত করেন।

তিনজনের পক্ষ থেকে পিটার পুরস্কার গ্রহণ করেন। এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। পেশাদারিত্ব বজায় রাখতে এ পুরস্কার আরও উৎসাহিত করবে বলেও উল্লেখ করেছেন তিনি।

এমএ