দেশে সাংবাদিকরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন, তাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, যেকোন পেশা থেকে অধিক পরিশ্রম ও কষ্টের কাজ সাংবাদিকতা। এই পেশার লোকদের দিনরাত কাজ করতে হয়। তারা ব্যস্ততার জন্যে নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখেন না। ফলে অকালে অনেক সাংবাদিকদের প্রাণ হারাতে হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সদ্য প্রয়াত দৈনিক মুক্ততথ্য সম্পাদক ও প্রকাশক আব্দুল মাজেদের স্মরণে ১৫ অক্টোবর বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের সহধর্মিনী মেহের নিগার ও ছেলে মনিরুজ্জামান।

জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আলমগীর গনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী ও কৃষিবিদ ড. আবুল কালাম আজাদ প্রমুখ।

এমবিএইচ