একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দারকে বেধড়ক মারপিটের প্রতিবাদে ও অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে সাংবাদিকরা।

রোববার বেলা ১১টা থেকে প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের সংবাদকর্মীরা এ অবরোধ সৃষ্টি করেছে।

এর আগে গত মঙ্গলবার রাত ৯টায় কুষ্টিয়ার কুমারখালীর বাটিকামারা রেলগেট এলাকায় পুলিশের নির্যাতনের শিকার হন অখিল পোদ্দার।

ঢাকা, একে, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর