নবম ওয়েজবোর্ডের দাবিতে আজ বুধবার রাজপথ অবরোধ করে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা।

বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য মন্ত্রণালয় ওয়েজবোর্ড গঠন নিয়ে বিএফইউজে এবং ডিইউজে’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে ৩১ ডিসেম্বর ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দেয়া হলেও তা আজো বাস্তবায়ন হয়নি।

বিএফইউজে’র মহাসচিব কেন্দ্রীয়ভাবে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ সফল করার জন্য আহ্বান জানান।

এআই