সিনিয়র সদস্য ও যায়যায়দিন পত্রিকার চীফ রিপোর্টার একে এম সাখাওয়াত হোসেনের মা জাকিয়া আকতার বাধর্ক্যজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্নাহ লিল্লাহে-- রাজিউন।

আজ বুধবার দুপুর ১২ টায় ৪১২/বি খিলগাঁও চৌধুরীপাড় নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ আছর নামাজে জানাযা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে সাংবাদিক একে এম সাখাওয়াত হোসেনের মা জাকিয়া আকতারের মৃত্যুতে বাংলাদেশ ক্রাইম রিাপার্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ সকল কর্মকর্তা ও সদস্যগণ ভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা,একে,জেডআই, ৩ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম