দৈনিক ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহ-সভাপতি মনজরুল বারী নয়নের মা মকিদুন্নেছা ইন্তেকাল করেছেন( ইন্না--রাজিউন।

২৫ মার্চ সকাল পৌনে ১০টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। ওই দিনই বাদ আছর নামাজে জানাযা শেষে মরহুমা মকিদুন্নেছার লাশ পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

এদিকে সাংবাদিক মনজরুল বারী নয়নের মা মকিদুন্নেছার ইন্তেকালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা পৃথক বিৃবতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

একই সঙ্গে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবৃতি দাতা সংগঠনের নেতারা হলেন;ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাোয়াত হোসেন বাদশাহ,সাধারণ সম্পদাক মো. ইলিয়াস গোসেন,ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন ইসা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল,মহাসচিব আবদুল জলিল ভুইয়া,ঢাকা সাংবাদিক ইউনিয়েনের সভাপতি আলতাফ মাহমুদ সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ।

একে