পটুয়াখালী বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও সাংবাদিক মলয় চক্রবর্তী শনিবার ভোরে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় শয্যাশয়ী থাকার পর শনিবার সকালে বরিশালে বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সকাল সাড়ে ১০টায় তার মৃতদেহ বরিশাল থেকে পটুয়াখালীর বাসায় আনা হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর অন্তেষ্টিক্রিয়ার জন্য পটুয়াখালী মহাশশ্মনে নেওয়া হয় এবং দুপুরে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার অকাল মৃতুর খবর শুনে পটুয়াখালীর সকল শ্রেণির-পেশার মানুষ শশ্মানে ছুটে যান এবং গভীর শোক প্রকাশ করেন।
ব্যক্তি জীবনে মলয় চক্রবর্তী একজন হাস্যরসিক ও সদালাপি মানুষ ছিলেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





