ফ্রান্সের প্যারিসে অবৈধভাবে ড্রোন উড়ানোর অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তিন সাংবাদিককে আটক করা হয়েছে। খবর ডননিউজ ও বিবিসির।
আটক তিন সাংবাদিকের নাম প্রকাশ করা না হলেও তাদের বয়স ৭০, ৫৪ ও ৩৬ বছর বলে জানা গেছে।
প্যারিসের প্রসিকিউটরের নারী মুখপাত্র এ্যাগনেস থিবোল্ট-লেকিভরে জানান, পশ্চিম প্যারিসের বোয়েস দে বোলুগনে উডসে অবৈধভাবে ড্রোন উড়ানোর অভিযোগে বুধবার বিকেলে তাদের জেলে নেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার, মঙ্গলবার ও বুধবারে আইফেল টাওয়ার এবং সংলগ্ন স্থানে রহস্যময় ড্রোন উড়তে দেখা গেছে।
ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আলজাজিরার পক্ষ থেকে বলা হয়েছে, প্যারিসে রহস্যময় ড্রোন উড়ার বিষয়ে প্রতিবেদন তৈরি করতে একটি ভিডিওচিত্র তৈরি করা হচ্ছিল।
ফ্রান্সে লাইসেন্স ছাড়া ড্রোন বহন করা ও উড়ানো নিষিদ্ধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ৮৫ হাজার ইউএস ডলার জরিমানার বিধান রয়েছে।
জেএ





