দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ও ল’ রিপোর্টার ফোরামের সভাপতি এম বদিউজ্জামানের পিতা মমতাজ উদ্দিন (এজাহার মাস্টার) (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে....রাজেউন) ।

জানা যায়, মমতাজ উদ্দিন গতকাল শুক্রবার সকালে ঢাকার কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে মহম্মদপুর উপজেলা সদরের কানাইনগর গ্রামে বাড়িপারিবারিক কবরস্থানে দাফন হয়।

তার পারিবারিক সূত্র জানায়, সরকারি প্রথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন (এজাহার মাস্টার ) বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশাহ,সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার ফোরামের সহ সভাপতি শামীমা আখত্তার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ হিরন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি শোওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার সাধারণ সম্পদাক জাহাঙ্গীর আলম প্রধান পৃথক বিবৃতিতে সাংবাদিক এম বদিউজ্জামানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে মরহুম মমতাজ উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

একে