অনলাইন নিউজ পোর্টাল দ্যা রিপোর্টের বার্তা সম্পাদক আল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, তার মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ ও দেশ প্রেমিক সাংবাদিককে হারালো। সত্য প্রকাশে তার নির্ভীক ভ’মিকা জাতি চিরকাল মনে রাখবে। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
উল্লেখ্য, সাংবাদিক আল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টায় বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাইহি ... রাজীউন)।
এআর





