বিআইজেএফ এর সদস্য এবং মাসিক কম্পিউটার জগতের বিশেষ প্রতিবেদক রাহিতুল ইসলাম রুয়েলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

বিআইজেএফ এর সাধারণ সম্পাদক মু. ওয়াশিকুর রহমান শাহিন স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় তার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বেলা ১টার দিকে এফডিসির মোড়ে রাস্তায় হেলমেট পরা একজন দুর্বৃত্ত তার পেটে ছুরি মারে। পেট বাঁচাতে হাত এগিয়ে দিলে হাতে ছুরির আঘাত লাগে। পরে তাকে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়।

এমএনজে