ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। তিনি বর্তমানে ওই হাসপাতালে ৭১০ নং কেবিনে আছেন।
গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরে শাহবাগস্থ ইব্রাহীম কার্ডিয়াক ইন্সটিটিউটে র্ভতি করা হয়। গত শনিবার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক নেতারা। আজ রোবাবর ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কর্মকর্তা ও সদস্য তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
একে





