দেশে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ‘ডিক্যাব’-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের অফিস থেকে উচ্ছেদ করার ক্ষেত্রে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন সচিব (বাইলেটারাল, কনসুলার ও ট্রেনিং) মুস্তফা কামাল।

মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরুণ কর্মীদের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময়ের সূচনা বক্তব্যে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। মুস্তফা কামাল একই সঙ্গে ফরেন সার্ভিস অ্যাকাডেমি'র প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন।
এ সময় মুস্তফা কামাল তার সূচনা বক্তব্যে বলেন, ডিক্যাবের অফিস পররাষ্ট্র মন্ত্রনালয়ের ভেতরে হওয়ায় তা কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে।

তিনি বলেন, কোনো দেশের রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে এলেই তারা খুঁজতে শুরু করেন, এতে দেশের কি লাভ হল! দেশের লাভ আমরাও চাই। কিন্তু মুহূর্তে মুহূর্তে এভাবে নেওয়ার কিছু নেই। আমি সুযোগ পেলে ডিক্যাবকে তুলে দেওয়ার ব্যবস্থা করবো।

আরেও কয়েকটি দেশের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বের অনেক দেশে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু অন্য কোথাও সাংবাদিকদেরকে এভাবে অফিসের মধ্যে ঘোরাঘুরি করতে দেখিনি।

তিনি আরও বলেন, তারা বাইরে থাকবেন, প্রয়োজন হলে বা কিছু জানানোর দরকার হলে সরকার তাদেরকে ডাকবেন।

এএইচ