১৯৮৯ সালের ৫ই মে এই দিনে গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া গ্রামে ইমরুল কাওসার ইমন জন্মগ্রহণ করেন। তিনি মৃত সামীরুল্যা আনসারী ও মৃত হামিদা বেগমের তিন সস্তানের মধ্যে বড়।

ইমন খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়য়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও গাইবান্ধা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পরে পরিবারের ইচ্ছায় রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মার্চেনডাইজিং এ ভর্তি হলেও সাংবাদিকতার প্রতি আগ্রহ থাকায় তা আর সম্পন্ন করা হয়নি। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সে অধ্যয়নরত।

ইমরুল কাওসার ইমন ২০০৩ সালে রংপুরের পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথায় প্রদায়ক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর কাজের ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা থেকে প্রকাশিত দৈনিক সন্ধান, দৈনিক জনসংকেত পত্রিকায় প্রদায়ক হিসেবে কাজ করেন।

২০০৭-২০০৯ সাল পর্যন্ত ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) গাইবান্ধা জেলার শিশু সাংবাদিকতা করেন।

২০১০ সালের ১০ নভেম্বর দৈনিক ভোরের ডাকে শিক্ষানবিস প্রতিবেদক হিসেবে যোগ দেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিকতার পাশাপাশি ইমন রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ’র (ওয়াইজেএফবি) সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, তার পছন্দের রং গাড় নীল ও ফুল জবা। খেতে ভালোবাসেন ডাল আর সাদা ভাত। অবসর সময়ে এই সাংবাদিক বঞ্চিত মানুষের কাছাকাছি যেতে চেষ্টা করেন। যেন বাস্তবতাকে উপলব্ধি করতে পারেন।

জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে ইমরুল কাওসার ইমন বলেন, ‘কোনো আয়োজন নেই। একেবারেই সাদা-কালো।’

এমকে