অপহরণের দুই বছর পর কাতারের মধ্যস্থতায় সিরিয়ায় মুক্তি পেলেন অপহৃত মার্কিন সাংবাদিক পিটার থিও কার্টিস।
কার্টিসকে গোলান মালভূমির আল-রাফিদ গ্রামে রোববার জাতিসংঘের শান্তিরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়।
স্বাস্থ্য পরীক্ষার পর কার্টিসকে মার্কিন সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
কার্টিসের পরিবার তার মুক্তির জন্য কাতার ও যুক্তরাষ্ট্র সরকারসহ যারা তাকে মুক্তির ব্যাপারে সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানান।
কার্টিসের পরিবারের দেওয়া বিবৃতি অনুযায়ী ২০১২ সালের অক্টোবরে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টের সদস্যরা তাকে অপহরণ করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও কার্টিসের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
কার্টিসের মুক্তির কয়েক দিন আগে ২০১২ সালে সিরিয়া থেকে অপহৃত মার্কিন সাংবাদিক জেমস ফোলের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করা হয়। সূত্র : আল জাজিরা
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





