দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক একে আজাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায় ও রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের নামে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমাদ ফাহিম ও সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, ‘দেশের প্রথিতযশা সাংবাদিকদের নামে এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। তাই আমরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, ‘গত ২৪ মে সমকাল পত্রিকার ‘টাকায় মিলছে নৌকা’শিরোনামে সংবাদে জেএমবি সদস্য আবদুস সালামকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দিতে এমপি এনামুল হক ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তার ৫৫ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়। এঘটনায় ক্ষুদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আসাদ মানহানি মামলা দায়ের করে।
এমআইএস





