দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার মো: জাফর ইকবালের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ এবিএম ইয়াহইয়া (বাহার) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গত শনিবার ফেনী থেকে ঢাকা আসার পথে রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুমিল্লায় তিনি ইন্তিকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল রোববার বাদ যোহর ফেনী সদরের দলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের কলিম উদ্দিন মুন্সীবাড়ীতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন মরহুমের মেঝো ছেলে মো: জাফর ইকবাল। নামাজে জানাযায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়।সংগ্রামের পরিবারের দোয়া: মরহুমে এবিএম ইয়াহইয়া (বাহার) এর মাগফেরাত কামনায় গতকাল বাদ মাগরিব দৈনিক সংগ্রাম পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী বার্তা সম্পাদক সাদাত হোসাইন।

বিভিন্ন মহলের শোক:

মো: জাফর ইকবালের পিতা এ বি এম ইয়াহিয়া ইন্তিকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনপির শোক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল দেয়া এক শোকবার্তায় তিনিবলেন, পরোপকারী ও পরহেজগার ব্যক্তি হিসেবে এলাকার মানুষের নিকট মরহুম এ বি এম ইয়াহিয়া অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমের এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম এ বি এম ইয়াহিয়া এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াতের শোক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল দেয়া শোকবাণীতে মহানগরী আমীর মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার নেক আমলগুলোকে কবুল করে নিয়ে জান্নাত দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের জন্য মহান আল্লাহ তায়ালার তাওফিক কামনা করেন।

শোক: ঢাকা রিপোটার্স ইউনিটি

সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্য এক বিবৃতিতে এবিএম ইয়াহিয়া (বাহার)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, ঢাকাস্থ ফেনী ফোরামের সেক্রেটারি মজিবুর রহমান মনজু ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম মজুমদার, ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও মীর আহমেদ মীরু এবং সাধারন সম্পাদক সেলিম জাহিদ।

এআই