বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব-মিশা প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে রুবেল-নাদের চৌধুরী প্যানেল। শক্তিধর এ দুই প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়েছে সহশিল্পীদের সমন্বয়ে গঠিত তৃতীয় একটি প্যানেল।
১১ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
সহশিল্পীদের এ প্যানেলে সভাপতি পদে থাকছেন এসআই খোকন, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান পাটোয়ারী। এ প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করবে চলতি মাসের ২০ তারিখ।
মিজানুর রহমান পাটোয়ারী বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মোট ভোটার ৭০০ জন। সহশিল্পী ভোটারই সাড়ে ৩০০ জন।
তিনি আরও বলেন, আমরা যত টাকা চাঁদা দেই, বড় শিল্পীরাও তত দেন। তারপরও সহশিল্পীরা অনেক অবহেলিত। বড় শিল্পীরা আমাদের জন্য কিছু করেন না, সময় দেন না। সহশিল্পীরা মারা গেলে দাফনের কাপড়ও পান না, পিকনিকে যাওয়ার সময় গাড়িতে জায়গা পান না। এ রকম অনেক সমস্যা রয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি)// এসআর