বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সাংবাদিক দম্পত্তি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যার তদন্তে সরকার ব্যার্থ হলে, সরকার বলুক সাংবাদিকরা এ হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করে তদন্ত করবে।

বুধবার দুপরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআারইউ) এর সামনে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিলের মধ্যে খুনিদের গ্রেফতার কারা না হলে ১১ই এপ্রিলে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ করবে সাংবাদিক সমাজ।

তিনি আরও বলেন, সাগর-রুনির কাছে এমন তথ্য ছিলো যা একটি স্বার্থন্মোষী মহলের স্বার্থে আঘাত হানত তাই তারা তাদেরকে হত্যা করেছে।

শওকত মাহমুদ বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীর ৯০ ঘন্টার মধ্যেই সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের কথা দিয়েছিলো কিন্তু হত্যার ৩ বছর পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারেনি।

তিনি আরও বলেন, সাগর-রুনির হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সরকার তাদের গ্রেফতার করছে না। এই সংবাদিক দম্পত্তির হত্যাকারীদের যদি বিচার না হয় তাহলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বেড়ে যেতে পারে তাই এই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। তারই আংশ হিসেবে আজ সারাদেশে সংবাদিকরা নির্যতিত হচ্ছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, আজ সারাদেশে সাংবাদিকরা নির্যাতিত, আর সাগর-রুনির হত্যার পর থেকেই এমন নজির শুরু হয়েছে তাই সাগর-রুনি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী এক মাসের (১০ই এপ্রিল২০১৫) মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রফতার করতে না পারলে ১১ই এপ্রিল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে সাংবাদিকরা।

তাতেও যদি গ্রেফতার না করা হয় তাহলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।

এআই/কেএইচ