রাজশাহীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির পঞ্চম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরের সোনাদীঘির মোড়ে অবস্থিত মেট্রোপলিটন প্রেসক্লাবে কেক কাটা হয় এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়।

মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অনতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী শাহীন আক্তার রেনী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী চেম্বারের পরিচালক সেকেন্দার আলী, বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদ হাসান, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, এটিএন বাংলার রাজশাহী স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আবু সালে মো. ফাত্তাহ, আইএনবির বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম জুলু, দৈনিক সোনার দেশ পত্রিকার চিফ রিপোর্টার তানজিমুল হক প্রমুখ।

জেআই