বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক মো. দিদারুল আলমের পিতা আলী আহম্মদ মৈশান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালি......রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শাহ দৌলতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।

এদিকে আজ (বৃহস্পতিবার) রাতে সাংবাদিক দিদারুল আলমের পিতার মৃত্যুতে ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি এম বদি-উজ-জামান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী,সাধারণ সম্পাদক ইলিয়াস খান,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক এমএ আজিজ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ঢাকা, একে, ৪ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম,জেএ