আগামী ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ (২৪ সেপ্টেম্বর) ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী।
তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা সড়কে অবস্থান করবো ইনশাআল্লাহ। সেই কর্মসূচিতে সকলে অংশগ্রহন করে এই অবৈধ কালো আইনকে বিতাড়নের পথ সুগম করার আহ্বান জানান বিএফইউজে’র সভাপতি।
রুহুল আমিন গাজী বলেন, সাংবাদিকতা মানুষের মৌলিক অধিকার, সংবিধান পরিপন্থী, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, বাংলাদেশের মানুষের চেতনার পরিপন্থী এই কালো আইন বাংলাদেশের মানুষ মানেনা মানবেনা, মানতে পারেনা।
ডিইউজে সাধারণ সম্পদাক মো. শহিদুল ইসলাম বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সংবিধান বিরোধী যেই আইন পাস করছেন জাতীয় সংসদে। এ্ই আইন পাসের মাধ্য দিয়ে আপনারা সংবিধানের বিরুদ্ধে দাড়িয়েছেন। যে সংবিধান মানুষের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা হরণ করার জন্য নতুন আইন পাস করতে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
অবিলম্বে এই কালো আইন প্রত্যাহার করে প্রত্যাহার করে জনগণের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান ডিইউজে সাধারণ সম্পদাক।
এ সময় বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া, অব্যাহত প্রতিবাদ ও আপত্তির মুখেও ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাশ করার প্রতিবাদে সম্পাদক পরিষদ ঘোষিত ২৯ সেপ্টেম্বরের মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
এমবি





