পহলো বৈশখ উদযাপনের সময় টিএসসিতে নারীদের যৌন হয়রানির ঘটনায় জড়িত একটি গোষ্ঠিকে চিহ্নিত করে সংবাদ প্রকাশের পর একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।  


আনসারুল্লাহ বাংলা টিম রাজশাহী শাখার সহকারী পরিচালক দাবি করে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই হুমকি দিয়েছেন বলে রোববার নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফারজানা রুপা।

টিএসসিতে নারীদের যৌন হয়রানির ঘটনায় শনিবার ওই বেসকারি টেলিভিশনের সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ নিয়ে একটি প্রতিবেদন প্রচার হয়। প্রতিবেদনে কয়েকজন যৌন নিপীড়নকারীকে একই জায়গায় জটলা পাকিয়ে নারীদের শ্লীতাহানীর চেষ্টা করতে দেখা গেছে। এই প্রতিবেদনটি সম্প্রচারের কিছুক্ষণ পরই ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়।

গত আগস্ট মাস থেকে একই ফেসবুক আইডি থেকে আরও বেশ কয়েকবার তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলে জানান রুপা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ফারজানা রুপার সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই/