শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।
এদিকে অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে রোববার (৪ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।
দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এনএইচ