রোববার (০৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, দুই আসামির বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা, ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়া’সহ সব হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ তাদের বিরুদ্ধে পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এনএইচ