নিহত সাবু মিয়া পূর্ব ফরিদপুর গ্রামের মৃত কাদের গাছুর ছেলে এবং ইউপির সাবেক নারী সদস্যা আলেয়া বেগমের স্বামী।

শুক্রবার উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, ওই সময় সাবু মিয়া প্রতিবেশীর একটি গাছে নারিকেল ছিঁড়তে ওঠেন। তখন হঠাৎ পড়ে গিয়ে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাবুর মৃত্যু হয়।

এ বিষয়ে পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খাইরুল আলম বলেন, গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই হৃদয়বিদারক।

এমএম