শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন ।

ড: ইকবাল বলেন কেউ অন্যায়ভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে জামায়াত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি আহবান জানিয়ে বলে রমজানে দিনের বেলায় কোনো হোটেল ও রেস্তোরা খোলা যাবে না।

এসময় নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সাহরি ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রমজানে পণ্যের কারসাজি হলে আমরা মানবো না।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান ।

সোনারগাঁ উত্তর থানা আমির মাওলানা মো. ইসহাকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলার কর্মপরিষদ সদস্য মো. সালাহ উদ্দিন, মাওলানা মো. খোরশেদ আলম, সোনারগাঁ দক্ষিণ থানা সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. ইয়াছিন মোল্লা, মো. ইয়াছিন মিয়া প্রমুখ।

এইচআর