সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় শরীরে আগুন নিয়ে ছুটতে থাকেন শহিদুল। সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে শহিদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শহিদুল বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক বলে জানা গেছে।
নাসির হোসেন অস্থির জানান, রাজশাহী-৩ আসনে মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। দল মনোনয়ন না দিলে তার সমর্থকরা বিক্ষোভ করে। এসময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এনএইচ